নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে খসড়া সিদ্ধান্ত, আরও বৈঠকের সিদ্ধান্ত কমিশনের

নবম পে স্কেল বাস্তবায়ন হবে তিন ধাপে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। দীর্ঘ পাঁচ ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে পে স্কেল–সংক্রান্ত বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খসড়া প্রস্তুত, তবে চূড়ান্ত নয়

বৈঠক সূত্র জানায়, নবম পে স্কেলের একটি খসড়া ড্রাফট প্রস্তুত করা হয়েছে। তবে কিছু বিষয়ে সংশোধনের প্রয়োজন দেখা দেওয়ায় এ বিষয়ে আবারও পূর্ণ কমিশনের বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরির আগে অন্তত আরও তিনটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে।

তিন ধাপে বাস্তবায়ন

কমিশন সূত্র আরও জানায়, নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে তিন ধাপে।
প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।
দ্বিতীয় ধাপে ওই প্রতিবেদন সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।
সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদের কাছে যাবে। উপদেষ্টা পরিষদ কমিশনের সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে।

মতামত বিশ্লেষণ চলছে

এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো জাতীয় বেতন কমিশন চুলচেরা বিশ্লেষণ করছে। তবে এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে।

প্রেক্ষাপট

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত