নজর বিডি

আমরা বদলালে ঢাকা বদলাবে : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ঢাকাকে একটি বাসযোগ্য ও গ্রহণযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে নিজেদের মানসিকতা ও অভ্যাসের পরিবর্তন জরুরি। তিনি বলেন, "আমরা বদলালে ঢাকা বদলাবে।"

বৃহস্পতিবার (১৪ মে) নগর ভবনে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযানের আয়োজন করা হয়।

প্রশাসক আবদুস সালাম ঢাকার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা আর বিশ্বের নিকৃষ্টতম শহরের তালিকায় থাকবে না; বরং পরিচ্ছন্ন ও সবুজ শহরের তালিকায় এক নম্বরে উঠে আসবে।

১৯৭১ সালে জিয়াউর রহমানের আহ্বানে যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিলেন, আজ তারেক রহমানের ডাকে শহরকে পরিচ্ছন্ন করতে মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশপ্রেমে বলীয়ান হয়ে নতুন প্রজন্মকে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযানটি একটি সংক্ষিপ্ত পথ অতিক্রম করে সচেতনতা তৈরির চেষ্টা করে ডিএসসিসি নগর ভবন। জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

বিষয় : নজরবিডি সংবাদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএসসিসি প্রশাসক, আবদুস সালাম, ক্লিন সিটি গ্রিন সিটি, তারেক রহমান, পরিচ্ছন্নতা অভিযান, ঢাকা উন্নয়ন, DSCC, Abdus Salam, Clean City Green City, Tarique Rahman, Cleanliness Drive, Dhaka Development.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আমরা বদলালে ঢাকা বদলাবে : ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, ঢাকাকে একটি বাসযোগ্য ও গ্রহণযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে নিজেদের মানসিকতা ও অভ্যাসের পরিবর্তন জরুরি। তিনি বলেন, "আমরা বদলালে ঢাকা বদলাবে।"

বৃহস্পতিবার (১৪ মে) নগর ভবনে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযানের আয়োজন করা হয়।

প্রশাসক আবদুস সালাম ঢাকার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা আর বিশ্বের নিকৃষ্টতম শহরের তালিকায় থাকবে না; বরং পরিচ্ছন্ন ও সবুজ শহরের তালিকায় এক নম্বরে উঠে আসবে।

১৯৭১ সালে জিয়াউর রহমানের আহ্বানে যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিলেন, আজ তারেক রহমানের ডাকে শহরকে পরিচ্ছন্ন করতে মুক্তিযোদ্ধা প্রজন্ম রাজপথে নেমেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশপ্রেমে বলীয়ান হয়ে নতুন প্রজন্মকে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

পরিচ্ছন্নতা অভিযানটি একটি সংক্ষিপ্ত পথ অতিক্রম করে সচেতনতা তৈরির চেষ্টা করে ডিএসসিসি নগর ভবন। জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত