ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে গেছেন ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে তিনি বিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, এই রদবদলটি মূলত নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এর পেছনের মূল তথ্যগুলো হলো, ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী তিনি অবসরকালীন ছুটিতে (পিআরএল) যাওয়ায় পদটি শূন্য হয়।
ডিএমপির ৩৮তম কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত কারণে ইস্তফা দেওয়ার পর সরকার স্থায়ীভাবে কাউকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়নি। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মো. সরওয়ার।
মো. সরওয়ারের বিদায়ের পর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেখ মো. সাজ্জাত আলী। তবে নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই ডিএমপির প্রশাসনিক প্রধানের পদটি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন