চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৪২টি ফ্লাইটে মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বুধবার (১৩ মে) দিবাগত রাত পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন।
গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় এখন পর্যন্ত তিনটি এয়ারলাইন্স মোট ১৪২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এর মধ্যে ৬৯টি ফ্লাইটে ২৭ হাজার ৪২৮ জন। সৌদি এয়ারলাইন্স ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ১১ জন। ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে স্থাপিত বাংলাদেশ চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক ১৬ হাজার ২টি বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা নিশ্চিত করেছে।
দুঃখজনকভাবে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বশেষ গত ১২ মে গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) নামে এক হজযাত্রী মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শেষ ফ্লাইট (সৌদি অভিমুখী) ২১ মে। প্রথম ফিরতি ফ্লাইট ৩০ মে। শেষ ফিরতি ফ্লাইট ৩০ জুন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন