নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের দুটি সংসদীয় আসন—নড়াইল-১ (৯৩) ও নড়াইল-২ (৯৪)—এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নড়াইল-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনে জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান, “বুধবার বিকেলে নড়াইলের দুই আসনে দলের প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না। ফরমগুলো পূরণ করে দ্রুত দাখিল করা হবে।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে ৪ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন