প্রবাসীরা তাঁকে আস্থাভাজন মনে করছেন, আর লাকেজ কাটা দল ও দুর্নীতিপ্রবণ কর্মকর্তাদের কাছে তিনি আতঙ্কের প্রতীক।
নওশাদ খান দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের দৃশ্যপট বদলে গিয়েছে। তিনি ক্যান্টিনে চড়া দামে বাসি খাবার বিক্রি বন্ধ করেছেন, ওয়াশরুমের কর্মীদের বকশিসের নামে যাত্রী হয়রানি কঠোরভাবে দমন করছেন। এছাড়া যাত্রীদের সহজ যোগাযোগের জন্য বিভিন্ন পয়েন্টে কন্টাক্ট ডিটেইলসহ ব্যানার স্থাপন করেছেন।
সবচেয়ে প্রশংসনীয় পদক্ষেপ হলো লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ‘বডি ক্যামেরা’ লাগানো, যার ভিডিও সরাসরি নওশাদ খানের কাছে যাবে। এর ফলে প্রবাসীদের মালামাল চুরি হওয়ার সুযোগ কমবে।
অনেকে বলছেন, বয়স কম হওয়ার কারণে নওশাদ খান এত উদ্যমী। তবে দেশের জন্য এমন উজ্জ্বল উদ্যমই প্রয়োজন। সকলের কামনা, তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে টিকে থাকুন এবং দেশের সম্পদ রক্ষা করুন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন