বিজ্ঞাপন[/caption]
মোস্তাফিজুর রহমান (জয়পুরহাট প্রতিনিধি)
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
আরোও পড়ুন: জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন
বিক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, “ওসমান হাদীকে আধিপত্যবাদীদের প্রত্যক্ষ ষড়যন্ত্রে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ সরকার তার নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, “এক হাদীর মৃত্যুতে হাজারো হাদীর জন্ম হবে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম এখন থামবে না। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আরোও পড়ুন; জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৪তম মহান বিজয় দিবস
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের আহ্বান জানান।
বিক্ষোভ শেষে আয়োজকরা জানান, দেশব্যাপী গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন