নজর বিডি

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাষ্ট্রীয় শোক

    ভ্রাম্যমাণ প্রতিনিধি- রহমাতুল্লাহ সেখ শহীদ শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

রাষ্ট্রীয় শোক

    ভ্রাম্যমাণ প্রতিনিধি- রহমাতুল্লাহ সেখ শহীদ শরিফ ওসমান বিন হাদির ইন্তেকালে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত