বিমানবন্দরের চিত্র:
বিকেল পাঁচটায় সরজমিনে দেখা যায়, বিমানবন্দরের প্রধান সড়ক থেকে শুরু করে ডোমেস্টিক ও আন্তর্জাতিক টার্মিনালের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ভিআইপি গেটে বিমান বাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। হাদির মরদেহ বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের করার কথা রয়েছে, যেখানে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা কঠোর বেষ্টনী তৈরি করে রেখেছেন।
মৃত্যুর প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গত ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ ও অভিযোগ:
এদিকে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) সরাসরি জড়িত।
তিনি বর্তমান বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেন, "খুনি ফয়সাল দুবার জামিন পেয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।" তিনি আরও যোগ করেন, বিদেশে থাকা আসামিদের ফিরিয়ে আনার 'নাটক' না করে সালমান এফ রহমানসহ যারা কারাগারে আছে, তাদের দ্রুত ফাঁসি কার্যকর করলেই সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন