নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মুকসুদপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা: ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

জেলার খবর 

গোপালগঞ্জ, মুকসুদপুর
  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে আয়োজিত হলো ২০২৫ সালের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা...   মুকসুদপুর উপজেলা প্রতিনিধি (নূর আলম শেখ) শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাটিকামারী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। [caption id="attachment_17752" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি [/caption]   মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে মুকসুদপুর উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে। বাটিকামারী ইউনিয়নের সামাজিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মন্ডল, হল কন্ট্রোলার নিরানজন পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্য সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালীসহ আরও অনেকে। আয়োজকরা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত একজন করে শিক্ষার্থীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তারা আরও জানান, এটি আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা: ৩১ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

জেলার খবর 

গোপালগঞ্জ, মুকসুদপুর
  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে আয়োজিত হলো ২০২৫ সালের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা...   মুকসুদপুর উপজেলা প্রতিনিধি (নূর আলম শেখ) শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বাটিকামারী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। [caption id="attachment_17752" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি [/caption]   মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে মুকসুদপুর উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করে। বাটিকামারী ইউনিয়নের সামাজিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মন্ডল, হল কন্ট্রোলার নিরানজন পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্য সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালীসহ আরও অনেকে। আয়োজকরা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট ৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত একজন করে শিক্ষার্থীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ পুরস্কার দেওয়া হবে। তারা আরও জানান, এটি আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত