নজর বিডি

আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক ঘোষণা করেন। শরিফ হাদির মরদেহ বর্তমানে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে 'জুলাই জজবার' এই অকুতোভয় সেনানিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত বৃহস্পতিবার রাতে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই শোক ঘোষণা করেন। শরিফ হাদির মরদেহ বর্তমানে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে 'জুলাই জজবার' এই অকুতোভয় সেনানিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে গত বৃহস্পতিবার রাতে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত