নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

রাজশাহীতে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি, জনজীবনে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

উত্তরের জনপদ রাজশাহীতে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কমে শনিবার (২০ ডিসেম্বর) জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হিমেল বাতাস শীতের অনুভূতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে এবং দোকানপাট দেরিতে খুলছে। অটোরিকশা চালক ও স্কুলগামী শিক্ষার্থীরা জানিয়েছেন, বাতাসের কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে শহরের রেল বস্তিগুলোতে ছিন্নমূল মানুষকে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, হিমেল হাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যার ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজশাহীতে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি, জনজীবনে স্থবিরতা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

উত্তরের জনপদ রাজশাহীতে জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কমে শনিবার (২০ ডিসেম্বর) জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হিমেল বাতাস শীতের অনুভূতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে এবং দোকানপাট দেরিতে খুলছে। অটোরিকশা চালক ও স্কুলগামী শিক্ষার্থীরা জানিয়েছেন, বাতাসের কারণে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে শহরের রেল বস্তিগুলোতে ছিন্নমূল মানুষকে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, হিমেল হাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, যার ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত