মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট: ২০ ডিসেম্বর ২০২৫
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, "শহীদ ওসমান হাদি যে জীবন উৎসর্গ করেছেন, তা নিছক কোনো মৃত্যু নয়; বরং তা একটি আদর্শিক ও সংগ্রামী চেতনার প্রতীক। তার শাহাদাত আমাদের ওপর অন্যায়, অবিচার ও আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামকে আরও বেগবান করার দায়িত্ব চাপিয়ে দিয়েছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আজও প্রশ্নবিদ্ধ। পার্শ্ববর্তী দেশ যখন আমাদের বিজয়ের ইতিহাস নিজেদের বলে দাবি করে, তখন বোঝা যায় আসল স্বাধীনতা এখনো কতটা দূরে। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।"
শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শহর ৮ নম্বর ওয়ার্ড সদস্য মামুনুল ইসলাম মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি মিজানূর রহমান।
বক্তব্য শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুর রহমান।
উক্ত দোয়া মাহফিলে শহরের বিভিন্ন ওয়ার্ড ও শাখা থেকে বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শোকাতুর পরিবেশের মধ্য দিয়ে এক দৃপ্ত শপথ ও অঙ্গীকারের সমাবেশে পরিণত হয়।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন