নজর বিডি

“প্রকাশ্যে হাদির হত্যার বিচার চাই”-জানাজায় আবু বকর সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যে করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, “আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি।”

শনিবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগে তিনি এ দাবি জানান। জানাজার ইমামতিও করেন নিহত হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নিজেই।

আবু বকর সিদ্দিক বলেন, শরিফ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ তৌহিদি জনতা অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, হাদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন দেশের মানুষের কাছে। নিহত হাদির একটি আট মাস বয়সী সন্তান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্তান জন্মের পর হাদি তাকে এমন একটি নাম রাখতে বলেছিলেন, যাতে বিপ্লবী চেতনা ও সাহসিকতার পরিচয় থাকে। পরে যাচাই-বাছাই করে শিশুটির নাম রাখা হয় ‘ফিরনাস’।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজ তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা পাগলপ্রায়। আমরা ছয় ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ ওসমান হাদি। আজ তার লাশ আমার কাঁধে।”

হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবু বকর সিদ্দিক বলেন, রাজধানী ঢাকায় প্রকাশ্যে জুমার নামাজের পর গুলি করে হত্যার ঘটনা ঘটলেও সাত থেকে আট দিন পার হয়ে গেছে, এখনো যদি খুনিরা ধরা না পড়ে, তবে এটি জাতির জন্য চরম লজ্জার বিষয়। তিনি প্রশ্ন তোলেন, “যদি খুনিরা পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে সীমান্ত পেরিয়ে যেতে পারে, তাহলে তারা কীভাবে গেল—এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।”

তিনি আরও বলেন, তার ভাই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করতেন এবং আল্লাহ তাআলা হয়তো তাকে সেই শহীদি মর্যাদা দান করেছেন। তবে হত্যার বিচার না হওয়া পর্যন্ত তিনি এ দাবি থেকে সরে আসবেন না বলে জানান।

নিহতের পরিবার ও স্বজনদের জন্য দোয়া চেয়ে আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার সময় উপস্থিত থাকা তার মেজ ভাই ওমর ফারুক এবং মানসিকভাবে ভেঙে পড়া ছোট বোন মাসুমার জন্য সবার দোয়া প্রয়োজন। তিনি বলেন, “আমাদের আর কোনো চাওয়া-পাওয়া নেই। শরিফ ওসমান হাদি, তুমি বেঁচে থাকো মানুষের হৃদয়ে।”

শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন—শহীদ শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য এবং দেশবাসীকে ঈমান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তৌফিক দেওয়ার জন্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

“প্রকাশ্যে হাদির হত্যার বিচার চাই”-জানাজায় আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত