নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশিয়ালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পান।
অভিযানকালে কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে ভেকু ব্যবহার করে বিনা অনুমতিতে ফসলি জমি থেকে মাটি কাটতে দেখা যায়। এ অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, অনুমতি ব্যতীত ফসলি জমি থেকে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন