নিজস্ব প্রতিবেদক ঢাকা | ২১ ডিসেম্বর ২০২৫
তদন্তের অগ্রগতি ও অবস্থান সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি বলেন, "ফয়সালের সর্বশেষ অবস্থান নিয়ে আমাদের কাছে এখনো অকাট্য কোনো তথ্য নেই। তবে তাকে খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে।" তিনি আরও উল্লেখ করেন যে, ফয়সাল দেশত্যাগ করেছে—এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয় বলে তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক সম্পৃক্ততা হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক দলের হাত আছে কি না, এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, "আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা খুঁজে পাইনি। তবে আমরা সঠিক তথ্য বের করতে সব ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছি।"
ডিবির পর্যবেক্ষণ সংবাদ সম্মেলনে উপস্থিত ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড। তিনি বলেন, "এখানে ব্যক্তিগত কোনো শত্রুতার রেশ পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই সব গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছি।"
উল্লেখ্য, সম্প্রতি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর ছবি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন