নিজস্ব প্রতিবেদক। নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূ নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূর নাম সুমি ওরফে আলপনা (৩৫)। তিনি কালিয়া উপজেলার শুক্ত গ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা আল আমিন মণ্ডল (ইরানুর)-এর স্ত্রী।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার পর তিনি শুক্ত গ্রাম পূর্ব পাড়ার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এরপর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর ভাই মো. সাকিব মোল্যা (১৯) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজ সুমির উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পরনে আনুমানিক থ্রি-পিস পোশাক ছিল।
কালিয়া থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, নিখোঁজ সংক্রান্ত বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসানুল কবির বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
নিখোঁজ সুমির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা কালিয়া থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন