কুষ্টিয়ায় কেএনবি–এমআরএস ফিলিং স্টেশনের মাঝখানে ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা:আহত ৫
কুষ্টিয়া
খুলনা বিভাগ, (দক্ষিণ-পশ্চিম)বিশেষত্ব: লালন শাহের মাজার, কুলফি মালাই, তিলের খাজা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত।নাহিদ হোসেন (স্টাফ রিপোর্টার)
আপডেটেড: ০৬:২০ পিএম,
সর্বশেষ আপডেটঃ ১১ঃ ২০ পিএম
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন...মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে মহাসড়কের কেএনবি (KNB) ও এমআরএস (MRS) ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে গাড়িটি ডিভাইডারের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়...
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসা একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-৩৪-৯৪১৮ বটতৈল ফিলিং স্টেশন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় গাড়িটি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গাড়ির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি অথবা চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নজর/নাহিদ/কুষ্টিয়া/১২/২৫

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন