২৪ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী নিহত সিয়াম মগবাজার এলাকার একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার সময় তিনি পাশের একটি চায়ের দোকানে নাস্তা কিনতে গিয়েছিলেন। চায়ের দোকানের মালিক ফারুক জানান, সিয়াম চা খাওয়ার জন্য তার দোকানে আসার কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে একটি ককটেল তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সিয়াম।
নিহতের ছোট ভাই সিজান জানান, দোকান থেকে নাস্তা কিনতে বেরিয়েছিলেন সিয়াম। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়; বর্তমানে তারা মগবাজারে বসবাস করেন।

পুলিশের বক্তব্য ও পদক্ষেপ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্লাইওভার থেকে কে বা কারা শক্তিশালী এই ককটেলটি নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় পড়ায় তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে থানা পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি সেনাবাহিনী উপস্থিত রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন