২৫ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলা নিসচা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ডুমুরিয়া বাজার জামে মসজিদ ও এতিমখানায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র উপজেলা সভাপতি খান মহিদুল ইসলাম। নিসচা’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দারের সঞ্চালনায় ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মোঃ আসাবুর রহমান। দোয়া শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, বরেণ্য এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সভায় বক্তারা ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনের দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং মানুষের জীবন বাঁচাতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। বক্তারা দেশের প্রতিটি নাগরিককে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ আবুল বাশার, হাফেজ মোঃ তৌফিকুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সরদার, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, মহসিন খান, জুয়েল বিশ্বাস, আব্দুর রহমান ব্যাপারী প্রমুখ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন