ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: নাহিদ হোসেন এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে মেঘনা নদীর চাঁদপুর অংশে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি। চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির এক পাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন