বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ:বিজিবির বাধায় ১৪ ভারতীয়কে ফিরিয়ে নিল বিএসএফ
বাংলাদেশ
কুষ্টিয়াকুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের ত্বরিত পদক্ষেপ ও কড়া প্রতিবাদের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।স্টাফ রিপোর্টার | নাহিদ হোসেন শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলার মদনের ঘাট এলাকা দিয়ে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় রামকৃষ্ণপুর বিওপির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে তাদের অনুপ্রবেশে বাধা দেয়।
বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করে পুনরায় তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে টহল ও নজরদারি কয়েকগুণ জোরদার করে।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৭-এস সংলগ্ন চাইডোবা এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফের পক্ষে নিউ উদয়া ক্যাম্পের এসি অনিল কুমার নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবি এই অবৈধ পুশইন চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির অনড় অবস্থানের প্রেক্ষিতে বিএসএফ ১৪ জন ভারতীয় নাগরিককে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়।
৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান— সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন চেষ্টা রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত।

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন