এদিন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ যৌথভাবে সদর উপজেলার চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ এবং কলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণ কক্ষের ব্যবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় সরঞ্জাম ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সময়মতো সম্পন্ন করা হচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন