২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ এক সংবাদ সম্মেলনে জানান, ভবনটির ছাদে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এসব গুদামে নিত্যপ্রয়োজনীয় ধর্মীয় উপকরণ যেমন— জায়নামাজ, তসবি ও টুপি মজুদ ছিল। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন বিকেল ৫টা ২৮ মিনিটে প্রথম উদ্ধারকাজ শুরু করে। পর্যায়ক্রমে সিদ্দিক বাজার ও সদরঘাট স্টেশনের মোট ১০টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়:
মার্কেটের ভেতরে প্রবেশ এবং ছাদের উচ্চতায় পৌঁছাতে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হয়েছে।
ছুটির দিন হওয়ায় মার্কেট বন্ধ ছিল, যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন