নজর বিডি

মুন্সীগঞ্জে স্বামীর অটোরিকশা উল্টে স্ত্রীর মৃত্যু

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বামীর অটোরিকশায় চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো উল্টে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. ফারুক মিয়া তার স্ত্রী বিউটি আক্তারকে নিয়ে টঙ্গীবাড়ী হতে বালিগাঁও যাচ্ছিল। যাওয়ার পথে উপজেলার আমতলী সেগুনতলা পাঁকা রাস্তায় পৌঁছালে তার দ্রুত গতির অটোটি ব্রিজ হতে নামার পথে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা বিউটি আক্তার রাস্তায় পড়ে মুখ ও মাথায় গুরুতর আহত হয়। তার স্বামী স্থানীয় লোকজনদের সহায়তায় টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রাস্তার ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে অটো চালকের স্ত্রী মারা গেছে। নিহতের মরদেহ স্বজনদের অনুরোধে সুরতহাল রিপোর্ট করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুন্সীগঞ্জে স্বামীর অটোরিকশা উল্টে স্ত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বামীর অটোরিকশায় চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো উল্টে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. ফারুক মিয়া তার স্ত্রী বিউটি আক্তারকে নিয়ে টঙ্গীবাড়ী হতে বালিগাঁও যাচ্ছিল। যাওয়ার পথে উপজেলার আমতলী সেগুনতলা পাঁকা রাস্তায় পৌঁছালে তার দ্রুত গতির অটোটি ব্রিজ হতে নামার পথে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা বিউটি আক্তার রাস্তায় পড়ে মুখ ও মাথায় গুরুতর আহত হয়। তার স্বামী স্থানীয় লোকজনদের সহায়তায় টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রাস্তার ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে অটো চালকের স্ত্রী মারা গেছে। নিহতের মরদেহ স্বজনদের অনুরোধে সুরতহাল রিপোর্ট করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত