নজর বিডি

আশুলিয়ায় আধাপাকা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে চারটি কক্ষ

আশুলিয়া। ঢাকা

আশুলিয়ায় একটি আবাসিক আধাপাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাড়ির চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাড়ির মালিক নিলুফা বেগম জানান, “এই বাড়িটাই আমার একমাত্র সম্বল। ভাড়ার টাকা দিয়েই সংসার চলত। আগুনে পুরো বাড়িটা পুড়ে গেছে। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদের বেতনের টাকাও পুড়ে গেছে।”

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, রাত ৮টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় আধাপাকা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে চারটি কক্ষ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

আশুলিয়া। ঢাকা

আশুলিয়ায় একটি আবাসিক আধাপাকা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাড়ির চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাড়ির মালিক নিলুফা বেগম জানান, “এই বাড়িটাই আমার একমাত্র সম্বল। ভাড়ার টাকা দিয়েই সংসার চলত। আগুনে পুরো বাড়িটা পুড়ে গেছে। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাড়াটিয়াদের বেতনের টাকাও পুড়ে গেছে।”

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, রাত ৮টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত