রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। উত্তর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার, তাদের দুই সন্তান মো. রিশান (আড়াই বছর) ও রোদেলা আক্তার (১৪), পাশাপাশি পরিবারের সদস্য মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।
ফজলে রাব্বি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ের বাসিন্দা ছিলেন এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। অফিস বন্ধ থাকায় দুই সন্তান শুক্রবার সকালে মায়ের বাসায় অবস্থান করছিল।
আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়ার পর আফরোজাকে মৃত ঘোষণা করা হয়। অন্যদের লাশ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তারা সবাই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন; দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন