নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মুকসুদপুরে অগ্নিসংযোগে কাঠ চেরাই মেশিনসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা

বাংলাদেশ

গোপালগঞ্জ, মুকসুদপুর, খান্দারপাড়া বাজার     গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড় বাজারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে....

ভ্রাম্যমাণ প্রতিনিধি: রহমাতুল্লাহ সেখ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড় বাজারে অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ একটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইলু শেখ (পিতা: হারেস শেখ) শ্রীনিবাস কাটি গ্রামের বাসিন্দা এবং গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। তিনি খান্দারপাড় বাজারে দীর্ঘদিন ধরে “সোয়ামিল কাঠ চেরাই মেশিন” নামে একটি কাঠ চেরাই মেশিন পরিচালনা করে আসছিলেন। [caption id="attachment_18501" align="aligncenter" width="208"] ছবি: নজরবিডি ডট কম[/caption] স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ তারিখ গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ইলু শেখের মালিকানাধীন কাঠ চেরাই মেশিনে আগুন ধরিয়ে দেয়। আগুনে চেরাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, কাঠের মজুত, বৈদ্যুতিক সংযোগ এবং প্রতিষ্ঠানের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত্বনা দেন। ইলু শেখ জানান, অগ্নিকাণ্ডের ফলে তার ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে বের করা জরুরি। [caption id="attachment_18504" align="aligncenter" width="210"] ছবি: নজরবিডি ডট কম[/caption] এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনার পর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।   নজর/খান্দারপাড়া বাজার/ রহমাতুল্লাহ সেখ/অগ্নিসংযোগ 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে অগ্নিসংযোগে কাঠ চেরাই মেশিনসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ

গোপালগঞ্জ, মুকসুদপুর, খান্দারপাড়া বাজার     গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড় বাজারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে....

ভ্রাম্যমাণ প্রতিনিধি: রহমাতুল্লাহ সেখ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড় বাজারে অগ্নিসংযোগের ঘটনায় একটি কাঠ চেরাই মেশিনসহ একটি ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইলু শেখ (পিতা: হারেস শেখ) শ্রীনিবাস কাটি গ্রামের বাসিন্দা এবং গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। তিনি খান্দারপাড় বাজারে দীর্ঘদিন ধরে “সোয়ামিল কাঠ চেরাই মেশিন” নামে একটি কাঠ চেরাই মেশিন পরিচালনা করে আসছিলেন। [caption id="attachment_18501" align="aligncenter" width="208"] ছবি: নজরবিডি ডট কম[/caption] স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ তারিখ গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ইলু শেখের মালিকানাধীন কাঠ চেরাই মেশিনে আগুন ধরিয়ে দেয়। আগুনে চেরাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, কাঠের মজুত, বৈদ্যুতিক সংযোগ এবং প্রতিষ্ঠানের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত্বনা দেন। ইলু শেখ জানান, অগ্নিকাণ্ডের ফলে তার ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। তিনি দাবি করেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে বের করা জরুরি। [caption id="attachment_18504" align="aligncenter" width="210"] ছবি: নজরবিডি ডট কম[/caption] এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনার পর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।   নজর/খান্দারপাড়া বাজার/ রহমাতুল্লাহ সেখ/অগ্নিসংযোগ 

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত