২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডিফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর উদ্যাপন ও পুনর্মিলনীর সমাপনী দিনে বহিরাগতদের হামলায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) বহু প্রতীক্ষিত অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলার জেরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়।
স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শেষ দিনে প্রধান আকর্ষণ ছিল ‘নগর বাউল’ জেমসের কনসার্ট। আয়োজক কমিটি স্কুলের ভেতরে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এবং বাইরে থেকে অন্যদের উপভোগের ব্যবস্থা করেছিল। কিন্তু শুরু থেকেই বহিরাগতরা স্কুলের ভেতরে প্রবেশের দাবি জানিয়ে আসছিল।
রাত ১০টার দিকে জেমসের মঞ্চে ওঠার আগ মুহূর্তে একদল বহিরাগত জোরপূর্বক অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা চালায়। আয়োজক কমিটির সদস্যরা বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।
অনুষ্ঠানস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় থাকা সত্ত্বেও হামলার সময় প্রশাসনের নীরবতা নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং প্রাক্তন শিক্ষার্থীরা। উপস্থিত অনেকের অভিযোগ, বিশৃঙ্খলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন—সব প্রস্তুতি সম্পন্ন ছিল, জেমসও উপস্থিত ছিলেন। কিন্তু বহিরাগতদের হামলায় উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশে আমরা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা।
উল্লেখ্য, ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল এ অঞ্চলের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ১৮৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস উদযাপন করতে ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। চ্যানেল ২৪-এর সহযোগিতায় এই পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন