২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
শুক্রবার (২৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় টহল চলাকালীন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় পাচারে ব্যবহৃত ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, একটি চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালামাল পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে ধাওয়া করে সেটিকে আটক করতে সক্ষম হয় নৌবাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, অধিক মুনাফার আশায় তারা এই ডিজেল ও সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন