২৭ ডিসেম্বর ২০২৫, নজরবিডি
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স লাশ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত দুই চালককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন