নজর বিডি

কোটালীপাড়ায় টেন্ডার ছাড়াই স্লুইজ গেট ভেঙে বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

 ২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি নিয়ম অমান্য করে টেন্ডার ছাড়াই একটি পুরাতন স্লুইজ গেট ভেঙে মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারের উত্তর-পূর্ব পাশে সাতলা–বাগধা বেড়িবাঁধের ওপর ১৯৯০ সালে একটি স্লুইজ গেট নির্মাণ করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেখানে ৮ কোটি টাকা ব্যয়ে নতুন একটি 'বোট পাস' (স্লুইজ গেট) নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের দায়িত্ব পেয়েছে ‘মিজানুর আলম ও আরিয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, নতুন কাজ শুরুর অজুহাতে পুরাতন গেটটি কোনো প্রকার টেন্ডার ছাড়াই ভেঙে ফেলা হয়েছে।

কাচারীভিটা গ্রামের সমাজসেবক আক্তার হোসেন হাওলাদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি সম্পদ টেন্ডার ছাড়াই ভেঙে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এলাকাবাসী বাধা দিলেও ঠিকাদার আবুল হাসান তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় দোকানদার রতন বাড়ৈ জানান, গত কয়েক দিন ধরে স্লুইজ গেটের রড টমটম গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

অভিযুক্ত ঠিকাদার আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, "নতুন স্লুইজ গেট নির্মাণের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেই পুরাতন কাঠামোটি ভেঙে রাখা হয়েছে। কোনো মালামাল বিক্রি করা হয়নি।"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ওসমান জানান, টেন্ডার ছাড়া পুরাতন স্লুইজ গেট ভেঙে বিক্রি করার কোনো নিয়ম নেই। তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কোটালীপাড়ায় টেন্ডার ছাড়াই স্লুইজ গেট ভেঙে বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

 ২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি নিয়ম অমান্য করে টেন্ডার ছাড়াই একটি পুরাতন স্লুইজ গেট ভেঙে মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারের উত্তর-পূর্ব পাশে সাতলা–বাগধা বেড়িবাঁধের ওপর ১৯৯০ সালে একটি স্লুইজ গেট নির্মাণ করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেখানে ৮ কোটি টাকা ব্যয়ে নতুন একটি 'বোট পাস' (স্লুইজ গেট) নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের দায়িত্ব পেয়েছে ‘মিজানুর আলম ও আরিয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, নতুন কাজ শুরুর অজুহাতে পুরাতন গেটটি কোনো প্রকার টেন্ডার ছাড়াই ভেঙে ফেলা হয়েছে।

কাচারীভিটা গ্রামের সমাজসেবক আক্তার হোসেন হাওলাদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি সম্পদ টেন্ডার ছাড়াই ভেঙে ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এলাকাবাসী বাধা দিলেও ঠিকাদার আবুল হাসান তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় দোকানদার রতন বাড়ৈ জানান, গত কয়েক দিন ধরে স্লুইজ গেটের রড টমটম গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

অভিযুক্ত ঠিকাদার আবুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, "নতুন স্লুইজ গেট নির্মাণের প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেই পুরাতন কাঠামোটি ভেঙে রাখা হয়েছে। কোনো মালামাল বিক্রি করা হয়নি।"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ওসমান জানান, টেন্ডার ছাড়া পুরাতন স্লুইজ গেট ভেঙে বিক্রি করার কোনো নিয়ম নেই। তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত