নজর বিডি

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার।

নজরবিডি। রাজবাড়ী পৌর শহরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চারজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন — ১. মো. ইমরান সরদার (২৮) খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে। ২. মো. সিয়াম শেখ (২১) – খানখানাপুর সরদারপাড়ার আ. রাজ্জাক শেখের ছেলে। ৩. মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) – উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে। ৪. মো. ফিরোজ শেখ – মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে। ডিবি ওসি মো. মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান —গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইমরান সরদারের কাছ থেকে (Made in USA) লেখা একটি ৭.৬৫ মি.মি. বোরের বিদেশি পিস্তল এবং সিয়াম শেখের কাছ থেকে একই বোরের আরেকটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও তিনি আরো জানান যে,গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া সিয়াম ও ফিরোজের বিরুদ্ধেও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image
নজরবিডি। রাজবাড়ী পৌর শহরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ চারজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন — ১. মো. ইমরান সরদার (২৮) খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে। ২. মো. সিয়াম শেখ (২১) – খানখানাপুর সরদারপাড়ার আ. রাজ্জাক শেখের ছেলে। ৩. মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) – উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে। ৪. মো. ফিরোজ শেখ – মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে। ডিবি ওসি মো. মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান —গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইমরান সরদারের কাছ থেকে (Made in USA) লেখা একটি ৭.৬৫ মি.মি. বোরের বিদেশি পিস্তল এবং সিয়াম শেখের কাছ থেকে একই বোরের আরেকটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত একটি কালো রঙের টয়োটা প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়াও তিনি আরো জানান যে,গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা রয়েছে। এছাড়া সিয়াম ও ফিরোজের বিরুদ্ধেও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত