নজর বিডি

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

নজরবিডি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর দাফন সম্পন্ন হয়।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে কফিন জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। চলতি বছর লন্ডনে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও গত ২৩ নভেম্বর থেকে পুনরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতির মাঠে নামেন তৎকালীন সাধারণ গৃহবধূ খালেদা জিয়া। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপাসন নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ৪৩ বছর দলটিকে নেতৃত্ব দেন তিনি। এরশাদবিরোধী আন্দোলনে তাঁর অনমনীয় ভূমিকার জন্য তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন।

ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে থেকে শালীন রাজনৈতিক সংস্কৃতির চর্চাকারী হিসেবে তাঁর পরিচিতি ছিল সর্বজনবিদিত। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর দাফন সম্পন্ন হয়।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে কফিন জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে তাকে সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছিলেন। চলতি বছর লন্ডনে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও গত ২৩ নভেম্বর থেকে পুনরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের শাহাদাতের পর রাজনীতির মাঠে নামেন তৎকালীন সাধারণ গৃহবধূ খালেদা জিয়া। ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপাসন নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ৪৩ বছর দলটিকে নেতৃত্ব দেন তিনি। এরশাদবিরোধী আন্দোলনে তাঁর অনমনীয় ভূমিকার জন্য তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন।

ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে থেকে শালীন রাজনৈতিক সংস্কৃতির চর্চাকারী হিসেবে তাঁর পরিচিতি ছিল সর্বজনবিদিত। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত