নজর বিডি
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার: বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি

বাংলাদেশ

নজরবিডি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর সদস্যরা জেলার জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। মূলত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সেনাবাহিনী নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। তারা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

সাধারণ মানুষের জান-মালের সুরক্ষা এবং ভীতিহীন পরিবেশ তৈরিতে সেনাবাহিনীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার: বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ

নজরবিডি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সেনাবাহিনীর সদস্যরা জেলার জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। মূলত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে সেনাবাহিনী নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। তারা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

সাধারণ মানুষের জান-মালের সুরক্ষা এবং ভীতিহীন পরিবেশ তৈরিতে সেনাবাহিনীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত