নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

নীলফামারীতে বুড়ি তিস্তা খনন নিয়ে উত্তেজনা, আনসার ক্যাম্পে ভাঙচুর ও আহত ১০

বাংলাদেশ

নজরবিডি

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় এই সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা দায়িত্বরত আনসার ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, যে জমিতে খনন কাজ চালানো হচ্ছে তা তাদের পৈতৃক সম্পত্তি এবং তিন ফসলি জমি। কোনো ক্ষতিপূরণ ছাড়াই হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করে এই খনন কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, এই জমিগুলো অনেক আগেই অধিগ্রহণ করা এবং পাউবো নিয়মিত এর খাজনা পরিশোধ করে আসছে।

এলাকাবাসীদের সংগঠন ‘জনগোষ্ঠী’র মুখপাত্র আব্দুল আলিম অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক চললেও ঠিকাদাররা তা অমান্য করে জোরপূর্বক খনন কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসী বাধা দেয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, রাষ্ট্রীয় শোকের কারণে আগামী তিন দিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন কাজ শুরু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রাষ্ট্রীয় শোকের মধ্যে ঠিকাদাররা কেন কাজ করতে গেলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নীলফামারীতে বুড়ি তিস্তা খনন নিয়ে উত্তেজনা, আনসার ক্যাম্পে ভাঙচুর ও আহত ১০

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ

নজরবিডি

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুটিরডাঙ্গা এলাকায় এই সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা দায়িত্বরত আনসার ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, যে জমিতে খনন কাজ চালানো হচ্ছে তা তাদের পৈতৃক সম্পত্তি এবং তিন ফসলি জমি। কোনো ক্ষতিপূরণ ছাড়াই হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করে এই খনন কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, এই জমিগুলো অনেক আগেই অধিগ্রহণ করা এবং পাউবো নিয়মিত এর খাজনা পরিশোধ করে আসছে।

এলাকাবাসীদের সংগঠন ‘জনগোষ্ঠী’র মুখপাত্র আব্দুল আলিম অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক চললেও ঠিকাদাররা তা অমান্য করে জোরপূর্বক খনন কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসী বাধা দেয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান, রাষ্ট্রীয় শোকের কারণে আগামী তিন দিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা ছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন কাজ শুরু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রাষ্ট্রীয় শোকের মধ্যে ঠিকাদাররা কেন কাজ করতে গেলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত