নজরবিডি, ৩ জানুয়ারি ২০২৬
শুক্রবার (২ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জোটের পক্ষ থেকে সরাসরি ইয়েমেন সংকটের কথা উল্লেখ না করা হলেও জানানো হয়েছে, আরব সাগরে মূলত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যেই এই নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে জানান:
"এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।"
এদিকে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে একটি কৌশলগত সামরিক ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত দেশটির সরকারি বাহিনী। হারদামাউতের গভর্নর জানান, আল-খাসাতে অবস্থিত ৩৭ নং ব্রিগেডের এই সামরিক ঘাঁটিটি ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়।
শুক্রবার ভোরে হারদামাউতে 'শান্তিপূর্ণ অভিযান' শুরুর ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি জোট আল-খাসার ওই ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযানে অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন