নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি: ৩৫ ভরি স্বর্ণ লুট

নজরবিডি, ৩ জানুয়ারি ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানের তালা কেটে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের ‘মন্ডল জুয়েলার্সে’ এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী দোকান মালিক জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান মালিক নূর ইসলাম। শনিবার ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দোকানের সামনে আসে। তারা প্রথমেই বাজারের নৈশপ্রহরী ভুট্টু হোসেনের হাত-পা বেঁধে তাকে মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর ডাকাতরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং ভারী সিন্দুকটি টেনে রাস্তায় বের করে আনে। সেখানে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার পর তারা নৈশপ্রহরীকে রাস্তায় ফেলে রেখে দ্রুত এলাকা ত্যাগ করে।

দোকান মালিক নূর ইসলাম বলেন: "নৈশপ্রহরীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত দোকানে আসি। এসে দেখি দোকানের সিন্দুকটি সড়কের পাশে তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সিন্দুকে রাখা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা কিছুই অবশিষ্ট নেই। আমি নিঃস্ব হয়ে গেছি।"

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান: "দোকানের সিসিটিভি ক্যামেরায় ডাকাতির দৃশ্য ধরা পড়েছে। আমরা ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছি এবং ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি: ৩৫ ভরি স্বর্ণ লুট

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৩ জানুয়ারি ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দোকানের তালা কেটে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের ‘মন্ডল জুয়েলার্সে’ এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী দোকান মালিক জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান মালিক নূর ইসলাম। শনিবার ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত দোকানের সামনে আসে। তারা প্রথমেই বাজারের নৈশপ্রহরী ভুট্টু হোসেনের হাত-পা বেঁধে তাকে মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর ডাকাতরা দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং ভারী সিন্দুকটি টেনে রাস্তায় বের করে আনে। সেখানে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার পর তারা নৈশপ্রহরীকে রাস্তায় ফেলে রেখে দ্রুত এলাকা ত্যাগ করে।

দোকান মালিক নূর ইসলাম বলেন: "নৈশপ্রহরীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত দোকানে আসি। এসে দেখি দোকানের সিন্দুকটি সড়কের পাশে তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সিন্দুকে রাখা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা কিছুই অবশিষ্ট নেই। আমি নিঃস্ব হয়ে গেছি।"

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান: "দোকানের সিসিটিভি ক্যামেরায় ডাকাতির দৃশ্য ধরা পড়েছে। আমরা ফুটেজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছি এবং ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত