নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

শিল্প–সংস্কৃতির বিকাশে বলিষ্ঠ ভূমিকার অঙ্গীকার: শিল্পকলায় ইউএনও আশিক কবির

মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের শুভেচ্ছা সভা... আপডেট: ১০:১৫ পিএম; ১১:৪৮   স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম
আজ ৩ জানুয়ারি মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে শুভেচ্ছা সভায় অংশগ্রহণ করেছেন নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি মাহমুদ আশিক কবির। [caption id="attachment_19224" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা সভায় তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, শিল্প ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং স্থানীয় প্রতিভা বিকাশে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জীবন সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম,নির্বাহী সদস্য শহিদুল ইসলাম বেলায়েত,নির্বাহী সদস্য ও জীবন সদস্য মো: ছিরু মিয়া, এবং নির্বাহী সদস্য ও জীবন সদস্য মাহাবুব হাসান বাবর সহ একাডেমির অন্যন্য নির্বাহী ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা নবাগত সভাপতির আগমনকে স্বাগত জানিয়ে শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শুভেচ্ছা সভা শেষে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শিল্প–সংস্কৃতির বিকাশে বলিষ্ঠ ভূমিকার অঙ্গীকার: শিল্পকলায় ইউএনও আশিক কবির

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের শুভেচ্ছা সভা... আপডেট: ১০:১৫ পিএম; ১১:৪৮   স্টাফ রিপোর্টার- গাজী মো: নিয়ামুল ইসলাম
আজ ৩ জানুয়ারি মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে শুভেচ্ছা সভায় অংশগ্রহণ করেছেন নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি মাহমুদ আশিক কবির। [caption id="attachment_19224" align="aligncenter" width="300"] ছবি: নজরবিডি ডট কম[/caption] শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা সভায় তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, শিল্প ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং স্থানীয় প্রতিভা বিকাশে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ সময় শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জীবন সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম,নির্বাহী সদস্য শহিদুল ইসলাম বেলায়েত,নির্বাহী সদস্য ও জীবন সদস্য মো: ছিরু মিয়া, এবং নির্বাহী সদস্য ও জীবন সদস্য মাহাবুব হাসান বাবর সহ একাডেমির অন্যন্য নির্বাহী ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা নবাগত সভাপতির আগমনকে স্বাগত জানিয়ে শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শুভেচ্ছা সভা শেষে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত