নজরবিডি, ৪ জানুয়ারী ২০২৬।
বাকলিয়া থানার এসআই মনজুরুল আলম ভূঞাঁ, এসআই শফিউল আলম এবং এসআই এ কে এম জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। মামলার বাদী মো. সেলিমের দেওয়া এজাহারের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. জোবায়ের (২৮): বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। নয়ন শীল (২৯): বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। (উভয়েই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।)
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন