নজর বিডি
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

গুরুদাসপুরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোরের গুরুদাসপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। পৌর যুবদলের আহ্বায়ক উমর আলী। ১ নং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসান। যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম। সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা। সাবেক পৌর ছাত্রদল সভাপতি সেলিম শাহ। ছাত্রদল নেতা রেজভী আহমেদ রাকিব প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম জিয়ার দেশের প্রতি নানা অবদান এবং গুরুদাসপুর সফরের স্মৃতিগুলো তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গুরুদাসপুরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ৪ জানুয়ারি ২০২৬

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাটোরের গুরুদাসপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় গুরুদাসপুর পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। পৌর যুবদলের আহ্বায়ক উমর আলী। ১ নং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসান। যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম। সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শেখ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা। সাবেক পৌর ছাত্রদল সভাপতি সেলিম শাহ। ছাত্রদল নেতা রেজভী আহমেদ রাকিব প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম জিয়ার দেশের প্রতি নানা অবদান এবং গুরুদাসপুর সফরের স্মৃতিগুলো তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত