নজর বিডি

কাশিয়ানীতে পৃথক অভিযানে বিপুল ইয়াবাসহ পলাতক পুলিশ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পলাতক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ৪২১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।   কাশিয়ানী থানা পুলিশ নজরবিডিকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া ও বরাশুর এলাকায় একযোগে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখের ছেলে হুসাইন শেখ (৩০) এবং কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (৪২) কে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হুসাইন শেখ একজন পলাতক পুলিশ সদস্য। তাঁর হেফাজত থেকে ১ হাজার ২৬১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপর অভিযানে গোলক বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৬০ পিস ইয়াবা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত ছিলেন। তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কাশিয়ানীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও মাদক চক্র সম্পূর্ণ নির্মূলে ধারাবাহিক ও কঠোর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

নজর/কাশিয়ানী/নিয়ামুল/০৩২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কাশিয়ানীতে পৃথক অভিযানে বিপুল ইয়াবাসহ পলাতক পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত