নজর বিডি

মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্প’ অনুষ্ঠিত

নজরবিডি,  ৫ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে ‘চাকার স্কুল’-এর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ ‘হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্প’ (স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শিবির) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ওয়েলবিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

ক্যাম্পের আওতায় স্কুলের মোট ৩০ জন শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিশুদের মাঝে খাতা, কলম, কৃমিনাশক ট্যাবলেট এবং বিশেষ ‘সুপার কিট’ বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, এসব সরঞ্জাম শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাজিকুল হাসান, সহ-প্রতিষ্ঠাতা রাকিব হাসান অভি ও গোলাম মাবুদ এবং আইএইচএফ-এর প্রতিনিধি সাইদ বিন আলম। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব বুঝিয়ে বলেন।

ওয়েলবিং ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-3: সুস্বাস্থ্য ও কল্যাণ) অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্প’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি,  ৫ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে ‘চাকার স্কুল’-এর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিশেষ ‘হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্প’ (স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শিবির) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ওয়েলবিং ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

ক্যাম্পের আওতায় স্কুলের মোট ৩০ জন শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিশুদের মাঝে খাতা, কলম, কৃমিনাশক ট্যাবলেট এবং বিশেষ ‘সুপার কিট’ বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, এসব সরঞ্জাম শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রাজিকুল হাসান, সহ-প্রতিষ্ঠাতা রাকিব হাসান অভি ও গোলাম মাবুদ এবং আইএইচএফ-এর প্রতিনিধি সাইদ বিন আলম। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব বুঝিয়ে বলেন।

ওয়েলবিং ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-3: সুস্বাস্থ্য ও কল্যাণ) অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত