নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী আর নেই

নারায়নগঞ্জ। ঢাকা

এটিএম কামালের মা ও নারায়ণগঞ্জের বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহানা খানম চৌধুরী আর নেই। সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৪টায় শহরের মিশনপাড়াস্থ নিজ বাসভবন ‘সোনারগাঁ ভবনে’ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

শাহানা খানম চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি, বাংলাদেশ মহিলা সংঘের সভাপতি, লায়োনেস ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বহুমুখী সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত শাহানা খানম চৌধুরী কারা পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি মহিলা ক্রীড়া সংস্থা, বারদি ইউনিয়ন পরিষদের সদস্য এবং মিশনপাড়া পঞ্চায়েতের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন।

কর্মজীবনে তিনি বারদী রিভার গার্লস স্কুলের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে তার কর্মময় জীবনের সূচনা করেন। এ প্রতিষ্ঠানে তিনি টানা ২০ বছর শিক্ষকতা করেন এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সোমবার রাতে বাদ এশা মিশনপাড়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মসলন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শাহানা খানম চৌধুরীর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী আর নেই

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত