নজরবিডি, ৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ফলাফলে গরমিল দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান জানান, গণনার জন্য দুটি কোম্পানি থেকে মোট ৬টি মেশিন আনা হয়েছিল। তবে কিছুক্ষণ আগে যান্ত্রিক সমস্যার কারণে ফলাফল ভিন্ন আসতে শুরু করলে গণনা স্থগিত রাখা হয়।
তিনি বলেন: "আমরা এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। সবার সাথে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"
এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পৌঁছাতে বিকেল ৫টা বেজে যায়। মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হলেও তিন ঘণ্টার চেষ্টায় যান্ত্রিক সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।
জকসু নির্বাচনে এবার ভোটার উপস্থিতির হার ছিল সন্তোষজনক। কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, এর আগে ৪ জানুয়ারি মক ভোটের সময় প্রার্থীরা ওএমআর মেশিনে গণনার পক্ষে স্বাক্ষর করলেও ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ম্যানুয়ালি ভোট গণনার দাবি তোলা হয়েছিল। বর্তমান যান্ত্রিক ত্রুটি সেই দাবিকে নতুন করে সামনে নিয়ে এলো।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন