২১ ফেব্রুয়ারি শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক বইমেলার উদ্বোধন করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম তাঁর বক্তব্যে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।

প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভাষা আন্দোলনের চেতনা হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভাষা চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী একুশের বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় শিশু-কিশোরদের উপযোগী শিক্ষামূলক ও মননশীল নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ বি সি চিলড্রেন পাবলিকেশন-এর সহযোগিতায় বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন