ইউএনওর নির্দেশনায় উপজেলা প্রশাসনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনকালে ব্রিজটির ক্ষয়ক্ষতির মাত্রা, ঝুঁকিপূর্ণ অবস্থা এবং স্থানীয় জনগণের চলাচলের অসুবিধা সরাসরি পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,
“উক্ত স্থান পরিদর্শন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।”স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির এক পাশ ধসে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং বিকল্প পথে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় বাড়ছে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যান চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। এমন প্রেক্ষাপটে উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলে যোগাযোগ ব্যবস্থার স্বাভাবিকতা ফিরে আসবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন