মুকসুদপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
গোপালগঞ্জমুকসুদপুরগোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে...মুকসুদপুর উপজেলা প্রতিনিধি |নুর আলম শেখ বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা।
এ বছর মুকসুদপুর উপজেলার ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসাসহ মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শীতকালীন ক্রীড়া
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।” তিনি আরও বলেন, “যারা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে তারা গাঁজা, ইয়াবাসহ সকল প্রকার মাদক থেকে দূরে থাকে।” ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে বিশ্বমঞ্চে দেশের সুনাম অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন