নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিপিআর-এর সঠিক প্রয়োগ জরুরি: কুয়েট ভিসি

নজরবিডি, বাংলাদেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সরকারি ক্রয় বিধিমালা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর-২০২৫)’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন মূলত স্বচ্ছ ক্রয় প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। পিপিআর-২০২৫ এর সঠিক জ্ঞান না থাকলে অর্থ ও সময়ের অপচয় হওয়ার ঝুঁকি থাকে। রাষ্ট্রীয় অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং প্রশাসনিক কাজে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে কর্মকর্তাদের পিপিআর-এর খুঁটিনাটি জানা অত্যন্ত জরুরি।”

তিনি আরও যোগ করেন, এই কর্মশালা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডকে আইনগতভাবে আরও সুসংহত করবে।

আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন। কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের পরিচালক (উপ-সচিব) শাহ্ ইয়ামিন উল ইসলাম। তিনি নতুন প্রবর্তিত পিপিআর-২০২৫ এর বিভিন্ন ধারা ও প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।

আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলমের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), কম্পট্রোলার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পিপিআর-এর সঠিক প্রয়োগ জরুরি: কুয়েট ভিসি

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত