নজরবিডি, খুলনা
খুলনার খানজাহান আলী থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে রানা (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার যাবদিপুর বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত রানার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত রানা আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার হোসেন গাজীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে যাবদিপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন রানা। এসময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। গুলিগুলো তার বাম হাত এবং পিঠে বিদ্ধ হয়। রানা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পালানোর সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া কার্তুজসহ একটি দেশি তৈরি ওয়ানশুটার গান (শার্টার গান) উদ্ধার করেছে পুলিশ।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।"

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন